প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অভিনন্দন – DesheBideshe

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অভিনন্দন – DesheBideshe

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।

চিঠিতে কাদের সিদ্দিকী উল্লেখ করেন, বহু চড়াই-উতরাই, ত্যাগ-তিতিক্ষা ও নির্যাতন-নিপীড়ন অতিক্রম করে শেষ পর্যন্ত এই বিজয় অর্জিত হয়েছে। রক্ত দিয়ে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করা বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি নিজের, তার দল ও পরিবারের পক্ষ থেকে তারেক রহমানকে শুভকামনা জানান। পত্রে তিনি আরও উল্লেখ করেন যে, সম্মান ও ক্ষমতা প্রদান করা একমাত্র মহান আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল।

আল্লাহ তাকে সম্মানিত করেছেন এবং ক্ষমতা দিয়েছেন। কাদের সিদ্দিকী আশাবাদ ব্যক্ত করেন যে, মহান আল্লাহর মেহেরবানীতে জনগণের প্রত্যাশা নতুন প্রধানমন্ত্রীর মাধ্যমে পূরণ হবে এবং তিনি দেশ পরিচালনায় সফলকাম হবেন।

এসএএস/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top