প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদেশি মন্ত্রীদের সৌজন্য সাক্ষাৎ – DesheBideshe

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদেশি মন্ত্রীদের সৌজন্য সাক্ষাৎ – DesheBideshe

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিক বিদেশি মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে পৃথক বৈঠকে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন প্রথমে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী নালিন্দা জয়াতিষা। এরপর তার সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। এছাড়া পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরীও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top