ওয়ায়লিংতন, ১৭ ফেব্রুয়ারি – আজ থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট প্লে অফ পর্বের উত্তেজনা। প্রথম দিনেই মাঠে নামছে ইউরোপের অন্যতম পরাশক্তি রিয়াল মাদ্রিদ, যাদের প্রতিপক্ষ বেনফিকা। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি লড়বে মোনাকোর বিপক্ষে। ফুটবলের পাশাপাশি থাকছে টি টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট লড়াই। টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি জেনে নেওয়া যাক।
টি টোয়েন্টি বিশ্বকাপে দিনের শুরুতে নিউজিল্যান্ড ও কানাডা মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বেলা ১১টা ৩০ মিনিটে। এরপর বেলা ৩টা ৩০ মিনিটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। দিনের তৃতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লড়বে স্কটল্যান্ড ও নেপাল। এই তিনটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
ফুটবলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে রাত ১১টা ৪৫ মিনিটে গালাতাসারাইয়ের মুখোমুখি হবে জুভেন্টাস, যা দেখাবে সনি স্পোর্টস ২। এরপর রাত ২টায় রয়েছে হাইভোল্টেজ সব ম্যাচ। বেনফিকার বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ এবং মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। একই সময়ে ডর্টমুন্ড ও আতালান্তার ম্যাচটিও অনুষ্ঠিত হবে। এই খেলাগুলো সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬






