প্রথম দল হিসেবে সুপার ৮ এ ওয়েস্ট ইন্ডিজ

প্রথম দল হিসেবে সুপার ৮ এ ওয়েস্ট ইন্ডিজ

প্রথম দুই ম্যাচ জিতে সুপার এইটে ওঠার দ্বারপ্রান্তে ছিলেন তারা। নেপালকে হারালেই আজ নিশ্চিত হতো পরের রাউন্ড। মুম্বাইয়ে সি গ্রুপের ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়ে এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করল ক্যারিবিয়ানরা।

৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ছিল ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ে আজ টসে জিতে বোলিং নিয়েছিল ক্যারিবিয়ানরা। জেসন হোল্ডারের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি নেপালি ব্যাটিং লাইনআপ।

২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হোল্ডার। নেপালের হয়ে একাই লড়াই করে গেছেন দিপেন্দ্র। ৪৭ বলে তার ৫৮ রানের ইনিংসের সুবাদেই নেপাল পায় ৮ উইকেটে ১৩৩ রানের পুঁজি।

১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শাই হোপ ও শিমরন হেটমায়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। হোপ ৬১ ও হেটমায়ার ৪৬ রানে অপরাজিত ছিলেন। ১৫ ওভার ২ বলেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে সবার আগে সুপার ৮ এ পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ।

Scroll to Top