কলম্বোতে আজ ভারত-পাকিস্তান মহারণ, পরিসংখ্যানে এগিয়ে টিম ইন্ডিয়া – DesheBideshe

কলম্বোতে আজ ভারত-পাকিস্তান মহারণ, পরিসংখ্যানে এগিয়ে টিম ইন্ডিয়া – DesheBideshe

কলম্বো, ১৫ ফেব্রুয়ারি – কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ দল অংশগ্রহণ করছে না। বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার প্রাথমিক সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত মাঠে নামছে পাকিস্তান।

আজ রোববার ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টায় শুরু হবে এই মহারণ। পরিসংখ্যানের বিচারে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৬ বারের দেখায় ১৩টি জয়ে আধিপত্য বজায় রেখেছে ভারত। অন্যদিকে পাকিস্তানের ঝুলিতে রয়েছে মাত্র তিনটি জয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও আটবারের লড়াইতে ভারত ৬-১ ব্যবধানে এগিয়ে, যেখানে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে রয়েছে দুই দলই। পাকিস্তান ইতোমধ্যে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় নিশ্চিত করেছে।

অপরদিকে ভারত হারিয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে। আজকের ম্যাচে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা করছে ক্রিকেট বিশ্ব।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top