ভোলায় নির্বাচনী প্রচার নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৯

ভোলায় নির্বাচনী প্রচার নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৯

ভোলার দৌলতখান উপজেলায় নির্বাচনী প্রচার নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে বোরহানউদ্দিনে নির্বাচনী প্রচারে নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতের মহিলা শাখা। বিকেল সাড়ে চারটার দিকে থানা মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে দৌলতখানের মুন্সিরহাট এলাকায় ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের জামায়াতের প্রার্থী মুফতি ফজলুল করিমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় একই এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী-সমর্থকেরাও অবস্থান করছিলেন। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

Scroll to Top