নির্বাচনের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ২৫ হাজার ৫০০ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ – DesheBideshe

নির্বাচনের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ২৫ হাজার ৫০০ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ – DesheBideshe

ঢাকা, ২১ জানুয়ারি – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে পুলিশ মোট ২৫ হাজার ৫০০ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে। ইতিমধ্যেই সব ক্যামেরা সরবরাহ করা হয়েছে এবং ব্যবহার উপযোগী করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) আসন্ন সংসদ নির্বাচন ও জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের এক সভায় এ তথ্য জানানো হয়। সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং এটি তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, সভায় বডি-ওর্ন ক্যামেরার পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষার জন্য প্রধান উপদেষ্টাকে চট্টগ্রামের হাটহাজারীর একটি ভোটকেন্দ্রের সঙ্গে সংযুক্ত করা হয়। ক্যামেরার মাধ্যমে কেন্দ্র তদারক করার ভিডিও লাইভে দেখানো হয়।

প্রেস সচিব জানান, আশা করা হচ্ছে নির্বাচনের দিন প্রথমবারের মতো বডি-ওর্ন ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএন/ ২১ জানুয়ারি ২০২৬



Scroll to Top