সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা পেতে ৭-১৫ দিন লাগবে: গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা পেতে ৭-১৫ দিন লাগবে: গভর্নর

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের বলেন, আমানতকারীদের টাকা সরাসরি তাঁদের ব্যাংক হিসাবে চলে যাবে। এ জন্য ৭, ১০ বা ১৫ দিন সময় লাগতে পারে। এ বিষয়ে কারিগরি কাজ চলমান।

গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন, ‘এ ব্যাংকের হিসাব খোলা হয়েছে। ২০ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে পড়ে আছে। কেউ পাবেন, কেউ পাবেন না—আমরা এমন ঝামেলা চাই না। আমরা চাই, ঝামেলা ছাড়াই যার যার হিসাবে টাকা চলে যাক।’ গভর্নরের কথা বলার সময় সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়াও উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকেরা আইয়ুব মিয়ার কাছে নতুন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রসঙ্গে জানতে চান। জবাবে তিনি বলেন, ‘কিছু আবেদন জমা পড়েছে। আবেদন জমা দেওয়ার জন্য আরও সময় বাকি আছে। এটি একটি কঠিন কাজ।’

Scroll to Top