শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এ কথা বলেন। তিনি জানান, কোনো রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেয় না। কারণ, তারা ভোটকেন্দ্র দখল ও ক্ষমতায় টিকে থাকার জন্য সন্ত্রাসী ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করে।
দেশকে চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত করার জন্য একটি রাজনৈতিক অঙ্গীকার থাকা দরকার বলে মন্তব্য করেন নুরুল হক। তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দলই সেটি চায় না। কারণ, সবাই ভোটকেন্দ্র দখল করার জন্য, গুন্ডামি, মাস্তানি করার জন্য তাদের (চাঁদাবাজ ও সন্ত্রাসী) পৃষ্ঠপোষকতা করতে চায়। গণ অধিকার পরিষদ এই অপরাজনীতির পরিবর্তন করতে চায়, যদি আমরা সুযোগ পাই।’



