কুয়াশায় অন্ধকার দিল্লি | চ্যানেল আই অনলাইন

কুয়াশায় অন্ধকার দিল্লি | চ্যানেল আই অনলাইন

ভারতের দিল্লিতে ঘন কুয়াশায় ছেয়ে গেছে। দৃষ্টিসীমানা শূন্যের কাছাকাছি। উত্তর ভারতে ঘন কুয়াশায় ১১০ টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দিল্লিগামী ২৫টি ট্রেনও বাতিল করা হয়েছে যা পরে নতুন সময়সূচী অনুযায়ী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Bkash

বুধবার ২৭ ডিসেম্বর স্থানীয় সময় সকালে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিল্লিতে খুব ঘন কুয়াশার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। শৈত্যপ্রবাহের পরিস্থিতির অবগতির জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

ভারতের বিভিন্ন রাস্তাগুলো কুয়াশায় আচ্ছন্ন থাকায় উত্তরপ্রদেশ জুড়ে বেশ কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। বরেলিতে, বেরেলি-সুলতানপুর মহাসড়কের কাছে একটি দ্রুতগামী ট্রাক রাস্তা না দেখতে পেয়ে এক বাড়িতে ঢুকে গেছে।

Reneta JuneReneta June

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে ঘন থেকে খুব ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে।

দিল্লি ছাড়াও, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং পাঞ্জাবের শহরগুলোতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে। হরিয়ানার হিসার এবং কারনালে দৃশ্যমানতা ২৫ মিটারে নেমে এসেছে এবং আগ্রা, বেরেলি এবং ভাটিন্ডায় দৃশ্যমানতা শূন্যে পৌঁছেছে।

Scroll to Top