যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্রিসমাসের উপহার কে বেশি পেয়েছে তা নিয়ে ২ কিশোরের মধ্যে তর্কাতর্কি শুরু হলে একপর্যায়ে তাদের ২৩ বছর বয়সী বোনকে গুলি করে এক কিশোর। তাদের নিহত বোন ১০ মাস বয়সী শিশু সন্তানের মা।
সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, গতকাল ২৬ ডিসেম্বর স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে ফ্লোরিডা কাউন্টি শেরিফ বব গুয়ালটিরি। এই ঘটনার পর নিহতের ২ কিশোর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের বয়স ১৫ এবং অপরজনের বয়স ১৪ বছর।
এর মধ্যে ছোট ভাইটি বোনের বুকে গুলি চালানোর পর পরই তার বড় ভাই পিস্তল বের করে ছোট ভাইকে গুলি করে এবং পিস্তল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ছোটভাই হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থার উন্নতি হলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হবে।
এই হত্যাকাণ্ডের জন্য কিশোরদের প্রাপ্তবয়স্ক হিসাবে অভিযুক্ত করা হবে কিনা সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবেন স্থানীয় প্রসিকিউটররা।






