অস্ত্রোপচারের সময় বয়স্ক রোগীকে ঘুষি মারলেন চিকিৎসক | চ্যানেল আই অনলাইন

অস্ত্রোপচারের সময় বয়স্ক রোগীকে ঘুষি মারলেন চিকিৎসক | চ্যানেল আই অনলাইন

চীনে ৮২ বছর বয়সী একজন মহিলার চোখের অস্ত্রোপচারের আগে চিকিৎসক তাকে অ্যানেস্থেসিয়া দেয়। সেই সময় ওই নারী কিছুটা অস্বস্তি অনুভব করলে স্থানীয় ভাষায় চিকিৎসককে সেই কথা জানান তিনি। কিন্তু চিকিৎসক তা বুঝতে না পেরে বিরক্ত হয়ে ওই রোগীর মাথায় অন্তত তিনবার ঘুষি মারেন। এই ঘটনার জেরে ওই চিকিৎসককে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এনডিটিভি জানিয়েছে, ২০১৯ সালে চীনের গুইগাং-এ ‘এয়ার চায়না হাসপাতালে’ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছিল। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল যা সম্প্রতি চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়।

Bkash

ভিডিওতে দেখা যায়, অস্ত্রোপচারের সময় ওই রোগীকে তিনবার ঘুষি মারেন চিকিৎসক। এতে রোগীর কপালে ক্ষতর দাগও দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পরে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয়, রোগীকে অস্ত্রোপচারের জন্য অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এতে অস্বস্তি অনুভব করছিলেন। এর জন্য অস্ত্রোপচারের সময় তিনি তার মাথা এবং চোখ নাড়াতে থাকেন এবং চিকিৎসককে স্থানীয় ভাষায় কিছু বলার চেষ্টা করেন। চিকিৎসক তার সতর্কতা বুঝতে পারেননি এবং বিরক্ত হয়ে তখন ওই রোগীকে আঘাত করেন। এই ঘটনায় ওই চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।

Reneta JuneReneta June

রোগীর পরিবার জানিয়েছে, এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ৫০০ ইউয়ান (প্রায় ৮ হাজার টাকা) ক্ষতিপূরণ দিয়েছে এবং তাদের কাছে ক্ষমাও চেয়েছে।

Scroll to Top