আন্দোলনে সবার সহযোগিতা চাই: নজরুল ইসলাম খান | চ্যানেল আই অনলাইন

আন্দোলনে সবার সহযোগিতা চাই: নজরুল ইসলাম খান | চ্যানেল আই অনলাইন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের নামে এই পাতানো খেলা প্রতিহত করতে হবে। বর্জন করতে হবে। এই অন্যায়ের সঙ্গে কোনমতেই থাকা উচিত না। তাই আগামী দিনে আমাদের আন্দোলনে সবার সহযোগিতা চাই।

তিনি আজ বুধবার ২৭ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ গ্রেফতারকৃত সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি, অবৈধ নির্বাচনী তফসিল বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই কথা বলেন।

BkashBkash

তিনি বলেন, এটা যদি নির্বাচন হতো তাহলে সেই নির্বাচনে যাওয়া বা না যাওয়ার প্রশ্ন আসত। আপনারা সবাই জানেন যে, নির্বাচন মানে হল প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা। আর সেটা হয় প্রতিপক্ষের সাথে। কিন্তু জানুয়ারির ৭ তারিখ যা ঘটতে যাচ্ছে, সেখানে কি কোন প্রতিপক্ষ আছে? সেখানে তো কোন প্রতিপক্ষ নেই।

নজরুল ইসলাম খান বলেন, এটাকে আর যাই হোক নির্বাচন বলা যায় না। এই কারণেই আমরা এই নির্বাচনকে বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

Scroll to Top