শূন্য থেকে শিল্প গড়ে তাঁর বিদায়

শূন্য থেকে শিল্প গড়ে তাঁর বিদায়

ধাক্কা খেয়েছেন, উঠে দাঁড়িয়েছেন

ফজলুর রহমানের শিল্পকারখানার প্রতিষ্ঠা শুরু ১৯৭২ সালে, গেন্ডারিয়ায় একটি শর্ষের মিলের মাধ্যমে। সেখান থেকে এ পর্যন্ত আসার যাত্রাটি সহজ ছিল না। ধাক্কা খেয়েছেন, সেখান থেকে উঠে দাঁড়িয়ে আবার যাত্রা শুরু করেছেন। তিনি যখন ব্যবসায় নামেন, তখন ছিল পশ্চিম পাকিস্তানি ব্যবসায়ীদের দাপট। বাঙালি উদ্যোক্তা ছিলেন খুবই কম।

কারখানা করার সাহস কই পেলেন? টাকাপয়সা নিয়ে নামতে তো সাহস লাগে—প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের এই প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেছিলেন, ‘আসলে সাহস ছিল না। আমি ভাবতাম, তাঁরা (পশ্চিম পাকিস্তানি ব্যবসায়ী) যদি করাচি থেকে এসে পারেন, আমরা কেন পারব না। আমাদের তো খরচ কম—বাসি ভাত খেলেও চলে, গুলগুলা খেলেও চলে।’

সাহস নিয়ে ব্যবসা শুরুর পর ১৯৮৮ সালে বড় ধাক্কা খান ফজলুর রহমান। সেই বছর ভয়াবহ বন্যায় তাঁর শর্ষের গুদামে পানি ঢুকে যায়। বন্যার পানি নেমে যাওয়ার পর দেখা যায়, শর্ষে পচে গেছে। তিনি পরের বছর আবার শর্ষে কেনেন। সে বছর পানের বরজে শর্ষের খইলের চাহিদা বেড়ে যায়। ভালো ব্যবসা করে ঘুরে দাঁড়ান তিনি।

সিটি গ্রুপের এখন ভোজ্যতেল ও চিনি পরিশোধন, চাল-ডাল, আটা-ময়দা, প্রক্রিয়াজাত খাবার, পোলট্রি খাদ্য, জাহাজ নির্মাণ, চা–বাগান, ব্যাংক ও বিমা, হাসপাতাল, অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি খাতে বিনিয়োগ রয়েছে। সিটি গ্রুপের তীর এখন দেশের সুপরিচিত ব্র্যান্ডগুলোর একটি।

Scroll to Top