মাল্টিকেয়ার হাসপাতালের বার্ষিক সাধারণ সভা | চ্যানেল আই অনলাইন

মাল্টিকেয়ার হাসপাতালের বার্ষিক সাধারণ সভা | চ্যানেল আই অনলাইন

ঢাকার রামপুরাস্থ বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমেটেড এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি হাবিবুল্লাহ হাবিব এর সভাপতিত্বে সাধারণ সভায় হাসপাতালের পরিচালক এবং শেয়ার হোল্ডারগন উপস্থিত ছিলেন।

সম্প্রতি হাসপাতাল ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪-২৫ অর্থ বছরের হিসাব অনুমোদন হয়।

আগামী ৫ বছরের জন্য হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনোনীত হন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং টেলিভিশন টকশোর জনপ্রিয় মুখ বিএসএম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ।

এছাড়া চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত হন যথাক্রমে হাবিবুল্লাহ হাবিব এবং রেজাউল হক রেজা।

উল্লেখ, বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল একটি পূর্ণাঙ্গ এবং মানবিক হাসপাতাল। হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সজ্জিত চারটি অপারেশন থিয়েটার, পরীক্ষা-নিরীক্ষার জন্য আধুনিক ল্যাব, ফার্মেসি, ইমার্জেন্সি ও আইসিইউ সুবিধা আছে।

বার্ষিক সাধারণ সভায় বক্তারা হাসপাতালে তুলনামূলক কম খরচে আধুনিক চিকিৎসা দেওয়ার অঙ্গীকার করেন।

Scroll to Top