৪৩তম বিসিএসের নন-ক্যাডারের পদ বাড়ানোর বিষয়ে জানতে চাইলে পিএসসির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘বিসিএসে পদ বাড়ানো বা কমানো আমাদের হাতে থাকে না। এটি সরকারের নিজস্ব বিষয়। সরকার বেতন দেয়। তারাই সিদ্ধান্ত নেয় কোন বিসিএস থেকে কতজন নেবে। পিএসসি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে।’
১৪ ডিসেম্বর ৪৩তম বিসিএসে নন-ক্যাডারে শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন শুরু হয় ১৭ ডিসেম্বর, যা ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএসে নন-ক্যাডারে মোট শূন্য পদের সংখ্যা ১ হাজার ৩৪২। পদগুলোর মধ্যে নবম গ্রেডের ১৯৬টি, দশম গ্রেডে ৮৬১, ১১তম গ্রেডে ৬ ও ১২তম গ্রেডে ২৭৯টি। এসব পদে প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম চেয়েছে পিএসসি।




