শঙ্কামুক্ত জয়দেব নন্দী  | চ্যানেল আই অনলাইন

শঙ্কামুক্ত জয়দেব নন্দী  | চ্যানেল আই অনলাইন

বুকের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া কেন্দ্রীয় যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী এখন শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন তার দায়িত্বশীল চিকিৎসকরা। 

জানা গেছে: মঙ্গলবার বিকালে বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আয়োজিত বিজয় শোভাযাত্রায় দলটির যুব সংগঠন যুবলীগের পক্ষ থেকে অংশগ্রহণ করেন জয়দেব নন্দী। উপস্থিতির কিছুক্ষণপর হঠাৎ তার বুকে ব্যাথা শুরু হয়। তখন উপস্থিত নেতাকর্মীরা জয়দেবকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়।

Bkash

কর্তব্যরত ডাক্তাররা তার পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা: জয়দেব নন্দীর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যার কারণে তার হৃপৃণ্ড স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছিলো না। এরপর তৎক্ষণাৎ ভাবে তার ইনজিও গ্রাম করা হয়।

জয়দেব নন্দী এখন শঙ্কা মুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা।

Reneta JuneReneta June
Scroll to Top