ইউক্রেন বাহিনী আরও ৫ লাখ সেনা চায়: জেলেনস্কি

ইউক্রেন বাহিনী আরও ৫ লাখ সেনা চায়: জেলেনস্কি

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলেনস্কি। একপর্যায়ে তিনি জানান, ইউক্রেন বাহিনীর শীর্ষ কমান্ডাররা প্রস্তাব দিয়েছেন, দেশের এই যুদ্ধ পরিস্থিতিতে তাঁরা আরও সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ মানুষকে সেনা কার্যক্রমে চান।

এমন প্রস্তাবে জেলেনস্কির জবাব, ইউক্রেন বাহিনীর প্রস্তাবের কিছু সুনির্দিষ্ট বিষয় তিনি জানতে চান। মিলিয়ন সদস্য নিয়ে গঠিত ইউক্রেনের শক্তিশালী সেনাবাহিনীর কি হবে, যারা দুই বছর ধরে দেশকে রক্ষা করছে তাদের কি হবে? পালাক্রমে কাজ করানো (রোটেশন), ছুটিদিনগুলোতে কী হবে? সেনা বাড়ানোর বিষয়টি বৃহৎ পরিসরের পরিকল্পনা হওয়া উচিত বলে মনে করেন জেলেনস্কি। তবে যুদ্ধ ময়দানে নারীদের নিয়ে আসার প্রস্তাব নাকচ করে দেন তিনি।

বিবিসির সাংবাদিক জেসিকা পার্কার প্রশ্ন করেন, ইউক্রেন কী যুদ্ধে হারার পর্যায়ে চলে এসেছে? জেলেনস্কি দৃঢ় কণ্ঠে বলেন– ‘না’।

Scroll to Top