গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ। কর্মসূচির অংশ হিসেবে স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মার্কিন পুলিশ।