সোমালিয়ার জলদস্যুরা আবার সক্রিয়, সংকটে জাহাজ মালিকেরা

সোমালিয়ার জলদস্যুরা আবার সক্রিয়, সংকটে জাহাজ মালিকেরা

এক সপ্তাহ পরে সোমালিয়ার উপকূলে ছিনতাই হওয়া জাহাজ আবদুল্লাহ নোঙর করে। জলদস্যুরা নতুন করে সক্রিয় হওয়ার পর এ জাহাজটি সর্বশেষ দস্যুতার শিকার হলো। যদিও আন্তর্জাতিক নৌবাহিনী জোট মনে করছিল, তারা দস্যুতা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

দস্যুতার এসব ঘটনা জাহাজ কোম্পানিগুলোর ঝুঁকি ও ব্যয় বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এ ছাড়া লোহিত সাগর এবং অন্যান্য নিকটবর্তী সমুদ্রসীমায় ইয়েমেনের হুতি মিলিশিয়াদের দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গেও কোম্পানিগুলোকে লড়তে হচ্ছে।

গত নভেম্বরের পর থেকে ২০টি দস্যুতার চেষ্টা হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে সশস্ত্র নিরাপত্তারক্ষী রাখা, বিমা ব্যয় এবং সম্ভাব্য মুক্তিপণ পরিশোধের পরিস্থিতি তৈরি হওয়ায় খরচ বেড়ে গেছে বলে পাঁচটি কোম্পানির প্রতিনিধিরা জানিয়েছেন।

প্রায় এক দশক ধরে অনেকটা নিষ্ক্রিয় ছিল সোমালীয় জলদস্যুরা। তাদের দুটি গোষ্ঠীর সদস্যরা বলেন, কয়েক শ কিলোমিটার উত্তরে হুতিদের হামলার দিকে মনোযোগ সরে যাওয়ার সুযোগে তাঁরা দস্যুতায় ফিরেছেন।

Scroll to Top