২১০০ সালে বেশিরভাগ দেশে থাকবে নামমাত্র জনসংখ্যা | চ্যানেল আই অনলাইন

২১০০ সালে বেশিরভাগ দেশে থাকবে নামমাত্র জনসংখ্যা | চ্যানেল আই অনলাইন

২১০০ সালের মধ্যে বিশ্বের বেশিরভাগ দেশেই জনসংখ্যার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যাবে। দেশগুলোতে থাকবে নামমাত্র জনসংখ্যা, এমনটাই বলছে গবেষণা। 

আল জাজিরা জানিয়েছে, গত সোমবার ল্যানসেটে প্রকাশিত ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স থেকে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, ২১০০ সালের মধ্যে বিশ্বের ২০৪টি দেশের মধ্যে ১৯৮টি দেশের জনসংখ্যা কমে নামমাত্র হবে।

গবেষণা বলছে, ধনী দেশগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে লড়াই করছে এবং দরিদ্র দেশগুলো কীভাবে তাদের ক্রমবর্ধমান জনসংখ্যাকে সমর্থন করা যায় সেই চ্যালেঞ্জের সাথে লড়াই করছে।

তাই ধনী দেশগুলোতে জনসংখ্যা মারাত্মক হারে কমবে এবং কেবল সাব-সাহারান আফ্রিকা অঞ্চলসহ দরিদ্র দেশগুলোতে জনসংখ্যা বজায় রাখতে পারবে।

Scroll to Top