‘কারুন বলল, এ সম্পদ আমি আমার জ্ঞানের জোরে পেয়েছি। সেকি জানত না আল্লাহ তার আগে বহু মানবগোষ্ঠীকে ধ্বংস করেছেন, যারা তার চেয়েও শক্তিতে প্রবল ছিল, সম্পদে ছিল সমৃদ্ধ? অপরাধীদেরকে ওদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না।
‘কারুন তার সম্প্রদায়ের সম্মুখে জাঁকজমকের সঙ্গে উপস্থিত হয়েছিল। যারা পার্থিব জীবন চাইত তারা বলল, আহা! কারুনকে যা দেওয়া হয়েছে, আমরা যদি তা পেতাম! সত্যিই তিনি বড় ভাগ্যবান! আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, ধিক তোমাদেরকে, যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ আর ধৈর্যশীল ছাড়া কেউ এ পাবে না।
‘তারপর আমি কারুনকে ও তার প্রাসাদকে মাটির নিচে মিলিয়ে দিলাম। তার পক্ষে এমন কোনো দল ছিল না, যারা আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাঁকে সাহায্য করতে পারত। আর সে নিজেও আত্মরক্ষা করতে পারেনি। আগের দিন যারা তার মতো হতে চেয়েছিল, তারা তখন বলতে লাগল, দেখো, আল্লাহ তাঁর দাসদের মধ্যে যার জন্য ইচ্ছা জীবনের উপকরণ বাড়ান ও যার জন্য ইচ্ছা তা কমান। যদি আল্লাহ আমাদের ওপর সদয় না হতেন, তবে আমাদেরকেও তিনি মাটির নিচে মিলিয়ে দিতেন। দেখো, অবিশ্বাসীরা সফল হয় না।




