ক্লাস চলাকালীন স্কুলে আগুন, আতঙ্কে ভারতীয় শিক্ষার্থীরা | চ্যানেল আই অনলাইন

ক্লাস চলাকালীন স্কুলে আগুন, আতঙ্কে ভারতীয় শিক্ষার্থীরা | চ্যানেল আই অনলাইন

সম্প্রাতি ভারতের একাধিক শহরের আগুনের ঘটনা ঘটেছে। সবশেষ কলকাতার বেলায় রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে তালতলা এলাকায় ক্লাস চলাকালীন একটি স্কুলে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

শনিবার ২ মার্চ আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, লি মেমোরিয়াল নামের প্রাথমিক স্কুলটিতে শুক্রবার ক্লাস চলাকালীন আগুন লেগে যায়। প্রথমিকভাবে ধরণা করা হয়, শর্ট সার্কিট কিংবা এমনই কোনও বৈদ্যুতিন কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার পর ধোঁয়া দেখতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক কাজ করে। তারা এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

জানা যায়, স্কুলটির উপরতলায় আগুন লাগে। ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রাই দুপুর ১২টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেন। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট কিংবা এমনই কোনও বৈদ্যুতিন কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Reneta April 2023

Scroll to Top