পোষা কুকুরের আক্রমণের শিকার ৭ বছরের শিশু | চ্যানেল আই অনলাইন

পোষা কুকুরের আক্রমণের শিকার ৭ বছরের শিশু | চ্যানেল আই অনলাইন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পোষা কুকুরের আক্রমণে ৭ বছর বয়সী একজন মেয়ে শিশু আহত হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল (১ মার্চ) শুক্রবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লির শাহাদ্রার জগৎপুরী এলাকায় মেয়েটি তার বাড়ির বাইরে খেলছিল। এমন সময় কুকুরটি তাকে আক্রমণ করে।

প্রতিবেশীরা দেখে ছুটে আসলেও, উদ্ধার করার আগেই কুকুরটি তাকে টেনে নিয়ে যায়। পরে শিশুটিকে তার মা একটি হাসপাতালে নিয়ে যান। শিশুটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ মেয়েটির মায়ের বয়ান রেকর্ড করেছে এবং ঘটনার ক্রমানুসারে ওই এলাকা থেকে সিসিটিভি ফুটেজ স্ক্যান করেছে।

Reneta April 2023

কুকুরের মালিক শিবানন্দ ভাস্করের বিরুদ্ধে প্রাণীর প্রতি অবহেলামূলক কাজ এবং নিরাপত্তাকে বিপন্ন করে এমন কাজের অভিযোগে ১টি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

ভারতে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি পোষা প্রাণীর দ্বারা আক্রমনের ঘটনা ঘটেছে। দিল্লিতেই একজন ১ বছরের শিশু আক্রমনের শিকার হয়। এর আগে ১৮ মাস বয়সী শিশুকে দাদার কোল থেকে ছিনিয়ে নিয়েছিল ১টি পোষা কুকুর।

Scroll to Top