পোড়া ক্ষতের প্রাথমিক চিকিৎসার যে ধাপগুলো বাঁচাতে পারে প্রাণ

পোড়া ক্ষতের প্রাথমিক চিকিৎসার যে ধাপগুলো বাঁচাতে পারে প্রাণ

অগ্নিকাণ্ডের সময় পোড়া ক্ষতের মাত্রা নিরূপণ ও প্রাথমিক চিকিৎসার সঠিক প্রয়োগ বাঁচিয়ে দিতে পারে নিজের ও আরও অনেকের প্রাণ। অথচ আমরা সে অর্থে জানিই না পোড়া ক্ষতে প্রাথমিক পর্যায়ে কীভাবে কী করতে হবে। তাৎক্ষণিকভাবে এ ক্ষেত্রে করণীয় বিষয়গুলো নিয়ে হাল ফ্যাশনের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে সার্জারি বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক মো. আসজাদুর রহমানের কাছে। এই দুই অভিজ্ঞ চিকিৎসক এ ব্যাপারে বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছেন আমাদের পাঠকদের জন্য।

বার্ন বা পোড়া ক্ষত বলতে সাধারণত নিম্নলিখিত জিনিসগুলোর সংস্পর্শে আসার ফলে শরীরের বাহ্যিক বা অভ্যন্তরীণ টিস্যু বা কলা ক্ষতিগ্রস্ত হওয়ার অবস্থা বোঝা

১. আগুনের শিখা
২. ফুটন্ত গরম পানি বা স্টিম (বাষ্প)
৩. ক্ষয় সাধনকারী রাসায়নিক পদার্থ (যেমন অ্যাসিড)
৪. বৈদ্যুতিক প্রবাহ
৫. রেডিয়েশন (সানবার্নও এর মধ্যে পড়ে)

পোড়া ক্ষতের প্রাথমিক চিকিৎসার প্রথম ধাপটিই হচ্ছে এর মাত্রা নিরূপণ করা। প্রথমেই খেয়াল করে দেখতে হবে যে ক্ষতটি মাইনর বার্ন বা মৃদু নাকি মেজর বার্ন বা গুরুতর। এর ওপরই নির্ভর করে প্রাথমিক চিকিৎসার পরবর্তী ধাপগুলো।  

Scroll to Top