রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ২৭

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ২৭

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সোয়া আটটার দিকে কাজ শেষে এক দল নির্মাণশ্রমিক একটি মিনি ট্রাকে করে রাঙামাটি শহরে ফিরছিলেন। ঘাগড়া-বরইছড়ি সড়কের কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বগাছড়ি এলাকায় সেতুতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঢালাইয়ের কাজের ব্যবহৃত মিক্সচার মেশিনসহ ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মো. হাসান (২৭) ও মো. আরিফ (৩০) নামের দুজন শ্রমিক নিহত হন। আহত হন ২৭ জন। আহত ব্যক্তিদের মধ্যে ৯ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শ্রমিকেরা কাপ্তাই উপজেলায় একটি সেতুর ঢালাইয়ের কাজ শেষে রাঙামাটি শহরে ফিরছিলেন।

খবর পেয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হতাহত ব্যক্তিদের বাড়ি শহরের রিজার্ভ বাজার এলাকায়।

Scroll to Top