যুদ্ধের প্রতিবেদন করতে সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা | চ্যানেল আই অনলাইন

যুদ্ধের প্রতিবেদন করতে সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা | চ্যানেল আই অনলাইন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের প্রতিবেদন করতে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এছাড়াও গাজায় ত্রাণসহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে ইসরায়েল। এই কারণে ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দেশটির মানুষ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ৫৫ জন সাংবাদিকদের একটি দল গাজায় যুদ্ধের প্রতিবেদন করতে অবাধ এবং নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার চাইলে তাতে বাধা প্রদান করেছে করেছে ইসরায়েল। এদিকে গাজায় ত্রাণসহায়তা প্রবেশে বাধা দেওয়ায় পরিস্থিতি এতই ভয়াবহ যে, গাজার মোট জনসংখ্যার অন্তত এক-চতুর্থাংশ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে রয়েছেন।

উত্তর গাজার আল-আওদা হাসপাতালে চিকিৎসা সহায়তার পৌঁছাতেও বাধা দিয়েছে ইসরায়েল। গত ৩ সপ্তাহে গাজায় ২১ শতাংশ গর্ভবতী নারী অপুষ্টিতে ভুগছেন, যা গর্ভবতী নারী ও নবজাতক শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে বলে মনে করছে জাতিসংঘ।

গত ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েলের হত্যাযজ্ঞ আর নির্যাতনে প্রাণ হারিয়েছে প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি।

Reneta April 2023

Scroll to Top