নাভালনির দেশে ফিরে যাওয়ার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, নাভালনি অত্যন্ত ‘সাহসী’ ছিলেন বলে দেশে ফিরে যান। তিনি দূরে থাকতে পারতেন। দেশ থেকে দূরে থাকলেই তাঁর জন্য ভালো হতো। দেশের বাইরে থেকেই সমালোচনা করতে পারতেন।
নিজের প্রসঙ্গ টেন ট্রাম্প বলেন, ‘আমাদের দেশেও এটা ঘটছে। আমরাও নানাভাবে কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হচ্ছি।’
ট্রাম্প বলেন, ‘আমার বিরুদ্ধে আট-নয়টি মামলা ওই কারণেই চলছে। কারণ, আমি রাজনীতিতে রয়েছি। আমি নির্বাচনে অংশ না নিলে আমাকে নিয়ে তাঁরা কথাও বলতেন না। আমাকে এত জরিমানাও করা হতো না।’



