জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো | চ্যানেল আই অনলাইন

জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে’ আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। আলজেরিয়ার উত্থাপিত যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য পক্ষে ভোট দেয়। এরমধ্যে ভোটদান থেকে বিরত ছিলো যুক্তরাজ্য।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে তৃতীয়বার ভেটো দিলো যুক্তরাষ্ট্র। এমনকি যুদ্ধবিরতির প্রস্তাবের আগে যুক্তরাষ্ট্র পাল্টা প্রস্তাব দেয়। তা হলো ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিলে উপযুক্ত সময়ে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের পাঁচটি দেশ স্থায়ী সদস্য। যাদের সবার যে কোনো প্রস্তাবে ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে। ১৫টি দেশের মধ্যে ১৩টি দেশের যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়ার মাধ্যমে ফুটে উঠেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চার মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতা বন্ধ হোক এমনটি চাচ্ছে বিশ্বের সব দেশ।

বিজ্ঞাপন

Reneta April 2023

সামাজিক শৃঙ্খলা ভঙ্গের কারণে উত্তর গাজায় সাহায্য বিতরণ স্থগিত রেখেছে জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি। এদিকে ইসরায়েলকে গাজার একমাত্র নিরাপদ অঞ্চল রাফায় হামলা না চালাতে ও দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও প্রায় ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে। এরপর গাজায় বর্বরতা শুরু করে ইসরায়েলি সেনারা। তাদের হামলায় এখন পর্যন্ত এ উপত্যকায় ২৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭০ হাজার।

 

Scroll to Top