মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বর্ণমেলার আয়োজন করে প্রথম আলো। এ আয়োজনে সহযোগিতায় ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি। সকালে বর্ণমেলার শুরুতেই শিশু ও অভিভাবকেরা উপস্থিত হন। নানা প্রতিযোগিতা শেষে শিশুদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। দুপুরের পর জাদু দেখানো হয়। এ ছাড়া গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুদে শিল্পীরা। সবশেষে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বর্ণমেলা শেষ হয়।
Related Posts

বাংলাদেশের বিপক্ষে বড় লিড নিতে চায় দক্ষিণ আফ্রিকা – Sarabangla
November 17, 2026



পলাতক সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন
November 17, 2026
