পাকিস্তানে জোট সরকার গঠন করতে যাচ্ছে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং বিলাওয়াল ভুট্টোর জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। সরকার গঠনে এক্যমতে পৌঁছেছে দল দুটি।
এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি কয়েকদিনের আলোচনার পর অবশেষে একটি নতুন জোট সরকার গঠনের জন্য চুক্তিতে পৌঁছেছে।
মঙ্গলবার গভীর রাতে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শেহবাজ শরিফ প্রধানমন্ত্রীর ভূমিকা গ্রহণ করতে প্রস্তুত। আবার একই সময়ে পিপিপির কো-চেয়ারম্যান আসিফ জারদারি দেশটির রাষ্ট্রপতি হতে চলেছেন।
তিনি বিলেন, পিপিপি এবং পিএমএল-এন একত্রে প্রয়োজনীয় সংখ্যা অর্জন করেছে এবং এখন আমরা সরকার গঠন করতে যাচ্ছি।
বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সমর্থিত প্রার্থী এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) কেন্দ্রে সরকার গঠনের জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। বিলাওয়াল বলেন, পিএমএল-এন এর সাথে জোট গঠন দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
আর্থিক সংকটে থাকা দেশটিতে গত ৮ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় জোট সরকার গঠন অবশ্যক হয়ে পরে।




