স্পোর্টস করেসপন্ডেন্ট
টানা পাঁচ ম্যাচ জেতা রংপুর রাইডার্সের ব্যাটিংটা আজ ভালো হয়নি। আগে ব্যাটিং করে ১৫০ রানেই গুটিয়ে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। তবে এই রান নিয়েও পরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বেশ চেপে ধরেছিল রংপুর। আন্দ্রে রাসেলের শেষের ঝড়ে সেই চাপ কাটিয়ে ম্যাচ জিতেছে কুমিল্লা।
পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দলের লড়াইয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে জিতেছে কুমিল্লা। এই জয়ের পর পয়েন্ট টেবিলের দুই নম্বরেই থাকল কুমিল্লা। অপর দিকে হারের পরও শীর্ষেই থাকল রংপুর। ১২ ম্যাচে ৯ জয় নিয়ে সবার উপরে রংপুর। ১১ ম্যাচে ৮ জয় নিয়ে দুই নম্বরে কুমিল্লা। এই জয়ে কোয়ালিফায়ারও নিশ্চিত করে ফেলল কুমিল্লা।
বিস্তারিত আসছে…..
সারাবাংলা/এসএইচএস





