পবিত্র রমজানে আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ দেবে ইসরায়েল

পবিত্র রমজানে আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ দেবে ইসরায়েল

আল-আকসা এলাকাকে ‘টেম্পল মাউন্ট’ বলে মনে করেন ইহুদিরা। এলাকাটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

বিশেষ করে রমজানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের বিধিনিষেধ দীর্ঘদিন ধরে সংঘাতের বড় কারণ হয়ে উঠেছে। আগামী ১০ মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে।

আসন্ন রমজানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহুর কার্যালয় গতকাল বলেছে, পেশাদার ব্যক্তি কর্তৃক প্রয়োজনীয় নির্ধারিত নিরাপত্তার খাতিরে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

Scroll to Top