কুমিল্লার চান্দিনায় পিস্তল ও দুইটি ম্যাগজিসহ মো. কামাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেরনখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চৌকি বসায়। এসময় মহাসড়কের চান্দিনার কেরনখাল ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকার এইচএনবি ব্রীক ফিল্ডের সামনে ঢাকাগামী মিয়ামী বাস চালিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের একজন যাত্রীকে সন্দেহ হওয়ায় তার কাছে থাকা কালো ব্যাগে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ জানান, এ ব্যাপারে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। পিস্তল বহনকারীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো তথ্য জানা যাবে।




