জরুরি ফোন পেয়ে বিপদগ্রস্ত পরিবারের সাহায্যে গিয়ে দুই পুলিশসহ নিহত ৩ | চ্যানেল আই অনলাইন

জরুরি ফোন পেয়ে বিপদগ্রস্ত পরিবারের সাহায্যে গিয়ে দুই পুলিশসহ নিহত ৩ | চ্যানেল আই অনলাইন

জরুরি ফোন পেয়ে বিপদগ্রস্ত একটি পরিবারকে সাহায্য করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ২ জন পুলিশ কর্মকর্তা এবং ১ জন চিকিৎসক।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জনিয়েছে, গতকাল (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বার্নসভিলেতে এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবা নম্বর থেকে ফোন পেয়ে একটি বাড়িতে বেশ কয়েকজন শিশুর বিপদে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কর্মকর্তারা। তাদের সঙ্গে ছিলেন দমকল বাহিনীর একজন প্যারামেডিকও।

তবে সেখানে পৌঁছানোর পরই তাদের ওপর অতর্কিতে গুলি ছোঁড়েন ১ জন বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই হামলাকারীরও মৃত্যু হয়।

বিজ্ঞাপন

Reneta April 2023

এই সময় বন্দুকযুদ্ধে আরও ১ জন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে তিনি শঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাড়িটি থেকে ৭ জন শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

Scroll to Top