খুলনায় দুই ডায়াগনস্টিক ও ক্লিনিককে জরিমানা

খুলনায় দুই ডায়াগনস্টিক ও ক্লিনিককে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিবন্ধন প্রদর্শন করতে না পারায় খুলনা মহানগরীর সন্ধানী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কর্মকর্তারা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটরের (ওটি) অসামঞ্জস্যতাসহ নানা কারণে সন্ধানী ক্লিনিককে ১ লাখ ৫০ হাজার টাকা, খুলনা থাইরয়েড এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার এবং অনুসন্ধান ডায়াগনস্টিক এন্ড থাইরয়েড সেন্টারের নিবন্ধন প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আরোপ ও আদায় করেন।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাদিয়া মনোয়ারা ঊষা জানান, আমরা বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। সন্ধানী ক্লিনিকে ভোক্তা অধিকার আইনের আওতায় মামলা করা হয়েছে।

Scroll to Top