অনুষ্ঠানে জানানো হয়, কল্পলোক টেকনোলজিস ইতিমধ্যে ওডো অ্যাপ স্টোরে হোটেল ম্যানেজমেন্ট ও হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যারের কাস্টমাইজড মডিউল আপলোড করেছে, যা বিনা মূল্যে ব্যবহার করা সম্ভব। এ ছাড়া প্রতিষ্ঠানটির নিজস্ব ওডো ডেভেলপার এবং পরামর্শক থাকায় ক্রেতারা সহজেই নিজেদের প্রয়োজন অনুযায়ী অ্যাপটি পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানে দেশি সফটওয়্যার নির্মাতা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




