চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: এক বছরে তৃতীয়বারের মতো অছাত্রদের হল ছাড়ার নির্দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: এক বছরে তৃতীয়বারের মতো অছাত্রদের হল ছাড়ার নির্দেশ

পড়াশোনা শেষ হওয়ার পরও যেসব শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করছেন, তাঁদের আগামী ১৬ মার্চের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁদেরও হল ছাড়তে বলা হয়েছে। ওই দিনের পর এমন কাউকে হলে পাওয়া গেলে, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪–১৫ শিক্ষাবর্ষ ও এর আগে যেসব শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন, তাঁদের ছাত্রত্ব শেষ হয়েছে। তাঁদের মধ্যে যাঁরা এখনো আবাসিক হলে অবস্থান করছেন, তাঁদের ১৬ জানুয়ারি সন্ধ্যা ছয়টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

Scroll to Top