জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ আর নেই – DesheBideshe

জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ আর নেই – DesheBideshe

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ মারা গেছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি সংগীতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তার গাওয়া ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানটি দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার স্বামী রফিকুল ইসলাম খান ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ জোহর মরহুমার জানাজা ধানমন্ডি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top