খেলাধুলার জায়গায় রাইড বসিয়ে ব্যবসা বন্ধ হয়েছে

খেলাধুলার জায়গায় রাইড বসিয়ে ব্যবসা বন্ধ হয়েছে

পার্কটি সংস্কারের সময় একটি গণশৌচাগার ও চারতলা একটি কফি শপ তৈরি করা হয়। গণশৌচাগার ও কফি শপ পরিচালনার জন্য ইজারা দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু ইজারাদার সেখানে রাইড বসিয়ে ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পার্কের উন্নয়নকাজ করার আগে সেখানে রিকশার গ্যারেজ ছিল। পাশেই ছিল গণশৌচাগার। তৎকালীন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জায়গাটি উদ্ধার করে পার্ক করার উদ্যোগ নেন। কাজ শেষে ২০২১ সালের এপ্রিলে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস পার্কটি উদ্বোধন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কফি শপের ইজারার মেয়াদ গত বছরের অক্টোবর এবং গণশৌচাগারের ইজারা মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়। এরপর নতুন করে দরপত্র দেওয়া হয়। ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল হোসেন আবার এটির ইজারা পেয়েছেন। তবে ইজারার পুরো টাকা না দেওয়ায় তাঁকে এখনো কার্যাদেশ দেওয়া হয়নি।

Scroll to Top