নাভালনির মৃত্যুতে পুতিনের সরকারকে দায়ী করছে পশ্চিমারা | চ্যানেল আই অনলাইন

নাভালনির মৃত্যুতে পুতিনের সরকারকে দায়ী করছে পশ্চিমারা | চ্যানেল আই অনলাইন

মাত্র ৪৭ বছর বয়সে কারাগারে মৃত্যু হয়েছে রাশিয়ার সবচেয়ে আলোচিত বিরোধী দলীয় নেতা এবং পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সি নাভালনির। এই ঘটনার জন্য পুতিনের সরকারকে দায়ী করছে পশ্চিমাদেশগুলো।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক হওয়ায় অ্যালেক্সি নাভালনির নাভালনির মৃত্যুর জন্য পুতিন ও তার সরকারকে দায়ী করেছেন দেশটির ভিন্ন মতাবলম্বী ব্যক্তি ও পশ্চিমা দেশগুলো।

Bkash

শান্তিতে নোবেলজয়ী রাশিয়ার নাগরিক দিমিত্রি মুরাতোভ বলেছেন, নাভালনিকে ৩ বছর ধরে নির্যাতন ও যন্ত্রণা দেওয়া হয়েছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, জীবন দিয়ে তিনি নিজের সাহসের প্রতিদান দিয়ে গেলেন।

Reneta June

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, নাভালনির মৃত্যু রাশিয়ার জনগণের জন্য এক বিরাট ধাক্কা।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, রুশ কর্তৃপক্ষ যে গল্পই বলুক না কেন, রাশিয়াই এর জন্য দায়ী।

Scroll to Top