বর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট যখন নির্বাসনে যায়, তখন ছিলেন খেলোয়াড়। দুই দশক পর যখন প্রত্যাবর্তন করে, তিনি তখন কোচ। খেলোয়াড়, কোচ দুই ভূমিকাতে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের কিংবদন্তি হয়ে ওঠা সেই মাইক প্রক্টর আজ মারা গেছেন। দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম নিউজ২৪–কে প্রক্টরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী মারিয়ানা।
প্রক্টরের বয়স হয়েছিল ৭৭ বছর। গত কয়েক দিন তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।




