শুধু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নয়, গাঁজায় যেভাবে আগ্রাসন হচ্ছে সেটিও বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে এই আহ্বান জানান তিনি। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে মার্কিন ডলারসহ অন্য মুদ্রার উপর নির্ভরতা কমাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়াতে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক | চ্যানেল আই অনলাইন





