পুতিনের কট্টর সমালোচক নাভালনি কারাগারে মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

পুতিনের কট্টর সমালোচক নাভালনি কারাগারে মারা গেছেন | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

রাশিয়ায় বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনি (৪৭) কারাগারে মারা গেছেন। তার মৃত্যু হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ আজ (১৬ ফেব্রুয়ারি) শুক্রবার জানিয়েছে।

এএফপি জানায়, কারাগারে হাঁটাহাঁটির পর নাভালনি অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে ফেরানোর সব চেষ্টা করা হলেও তাতে কোনো ফল আসেনি।

Bkash

অ্যালেক্সি নাভালনিকে সাইবেরিয়ার একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়েছে।

নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। ২০২১ সাল থেকে নাভালনি কারাবন্দী। গত বছরের ডিসেম্বরের প্রথম দিকে নাভালনির হদিস পাওয়া যাচ্ছিল না। অভিযোগ ওঠে, রুশ কর্তৃপক্ষ গোপনে তাকে অজ্ঞাত জায়গায় সরিয়ে নিয়েছে। পরে জানা যায়, তাকে সাইবেরিয়ার ওই কারাগারে রাখা হয়েছে।

Reneta June

উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে নাভালনিকে গত বছরের আগস্টে ১৯ বছরের কারাদণ্ড দেন রাশিয়ার আদালত। এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্যান্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন নাভালনি।

Scroll to Top