ঘরে বসে ‘ডানকি’, চলতি সপ্তাহে আরও যা দেখবেন

ঘরে বসে ‘ডানকি’, চলতি সপ্তাহে আরও যা দেখবেন

দিস ইজ মি…নাউ: আ লাভ স্টোরি
ধরন: মিউজিক্যাল ফিল্ম
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
একই নামে গতকালই মুক্তি পেয়েছে জেনিফার লোপেজের নবম স্টুডিও অ্যালবাম। এ উপলক্ষে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্মটি। ডেভ মেয়ার্স পরিচালিত এ সিনেমায় উঠে এসেছে লোপেজের ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প। পর্দায় জেনিফার লোপেজ–বেন অ্যাফ্লেক দম্পতি ছাড়াও দেখা যাবে সোফিয়া ভারগারাকে।

দ্য নিউ লুক
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
ফরাসি ফ্যাশন ডিজাইনার ক্রিস্টিয়ান ডিওর জীবন অবলম্বনে নির্মিত সিরিজটির প্রথম পর্ব মুক্তি পেয়েছে ১৪ ফেব্রুয়ারি। ১০ পর্বের প্রথম সিজনের বাকি পর্বগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় সিজনের কাজ। টড এ কেসলারের সিরিজটিতে ডিওর চরিত্রে অভিনয় করেছেন বেন মেনডেলসন।

Scroll to Top