কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী – DesheBideshe

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি)-২০২৪ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে যোগ দেওয়ার পর কাতারের প্রধানমন্ত্রী আব্দুল-রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন তিনি।

মিউনিখের হোটেল বেইরিশার হফের সম্মেলনস্থলে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। যেখানে আজ বিকেলে স্থানীয় হোটেল বেয়েরিশার হফের কনফারেন্স হলে চেয়ারের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য উপস্থাপনকালে যোগদান করেন প্রধানমন্ত্রী।

সূত্র: কালবেলা
আইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top