রেকর্ড আয়ে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা রবি আজিয়াটার

রেকর্ড আয়ে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা রবি আজিয়াটার

রবি জানিয়েছে, ২০২৩ সালে কোম্পানিটি রাষ্ট্রীয় কোষাগারে ৫ হাজার ৬৬১ কোটি টাকা জমা দিয়েছে, যা তাদের গত বছরের আয়ের প্রায় ৫৭ শতাংশ। বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে দশমিক ৬১ টাকায়। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ এপ্রিল।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাজীব শেঠি বলেন, ‘২০২৩ সালে রবির রেকর্ড আয়ের মূল শক্তি ছিল আমাদের নেটওয়ার্কের ওপর গ্রাহকের পূর্ণ আস্থা। এই আস্থার কারণে ২০২৩ সালে টেলিকম খাতে সর্বোচ্চ সংখ্যক গ্রাহক রবিতে যুক্ত হয়েছে। আমাদের ব্যবসায়িক সাফল্য গ্রাহকের পক্ষ থেকে আমাদের সেবার মানের প্রতি অনন্য স্বীকৃতি।’

Scroll to Top