নগরের ষষ্ঠিতলা এলাকার জাকির খান নামের একজন ভুক্তভোগী প্রথম আলোকে বলেন, প্রকল্পের মানচিত্র দেখিয়ে আমনা গ্রুপ প্লট বিক্রি করছে। সেই মানচিত্র নিয়ে তিনি দেখেন, তাঁর দুটি প্লট এর মধ্যে পড়েছে। একটি ১০ কাঠা ও অপরটি ১৪ কাঠার। সঙ্গে সঙ্গে তিনি এর প্রতিবাদ করেছেন। পরে আমানা গ্রুপকে একটি উকিল নোটিশ পাঠান। জবাবে তাঁদের জ্যেষ্ঠ নির্বাহী আনোয়ারুল কাদির জানিয়েছেন, তাঁরা এই জমি কিনতে চান। তিনি বলেছেন, সরকার অধিগ্রহণ করলে যে দাম দেবে, সেই দাম দিলে তিনি জমি বিক্রি করতে রাজি আছেন। কিন্তু পরে আর তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এ থেকে তিনি আশঙ্কা করছেন, তাঁর জমি জবরদখল করা হতে পারে।
মালিকেরা জানেন না, আবাসন কোম্পানির মানচিত্রে তাঁদের জমি

Related Posts

আর্জেন্টিনা ফুটবলে মিসরীয় হ্যাকারদের হামলা!
July 11, 2026


ফাস্ট বোলার থেকে উদ্ভাবক: রাইসুলের দুর্দান্ত ইনিংস
July 11, 2026

