আদমদীঘিতে সাংবাদিকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

আদমদীঘিতে সাংবাদিকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

সাংবাদিক মনজুরুলের ভাই মোশাররফ হোসেন বলেন, ‘তাঁর ভাইয়ের মৃত্যু রহস্যজনক, সে সড়ক দুর্ঘনায় নাকি ছিনতাইকারির কবলে পড়ে নিহত হয়েছেন, সে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছি।’

আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় কারও দেহ সচরাচর দ্বিখণ্ডিত হয় না। এ ছাড়া তাঁর শরীরের জামাকাপড় ও মাথার হেলমেট অক্ষত অবস্থায় ছিল। তাঁর এই মৃত্যু সড়ক দুর্ঘটনায় হয়েছে, সেটি কেউ বিশ্বাস করছে না। তিনি পুলিশকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানান।

সাংবাদিক মনজুরুলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আদমদীঘি উপজেলার সব সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Scroll to Top