৯০ মিনিটে শট নেই একটিও, হেরেই গেল দশজনের বায়ার্ন

৯০ মিনিটে শট নেই একটিও, হেরেই গেল দশজনের বায়ার্ন

বুন্দেসলিগায় শিরোপা-দৌড়ে বড় ধাক্কার পর সপ্তাহও পার হয়নি, এবার চ্যাম্পিয়নস লিগেও বড় বিপদে বায়ান মিউনিখ। ছয়বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা আজ চলতি আসরের শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর কাছে ১-০ ব্যবধানে হেরেছে।

যে হারের ম্যাচে ১৭টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি হ্যারি কেইন, টমাস মুলার, লেরয় সানে, জামাল মুসিয়ালারা। চ্যাম্পিয়নস লিগের সবশেষ ১২ আসরে একবার ছাড়া প্রতিবারই শেষ ষোলোর গণ্ডি পার হয়েছে বায়ার্ন। এবারও কোয়ার্টার ফাইনালে জায়গা করতে হলে জিততেই হবে পরের লেগে। 

Scroll to Top